Mamata Banerjee | মমতার বাসভবনে হাজির দমকল আধিকারিকরা, কী বিষয়ে নোটিস দিলেন?

Wednesday, November 18 2026, 3:52 am
Mamata Banerjee | মমতার বাসভবনে হাজির দমকল আধিকারিকরা, কী বিষয়ে নোটিস দিলেন?
highlightKey Highlights

অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নোটিস দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মঙ্গলবার হাজির হয়েছিলেন দমকল কর্তারা।


কয়েক মাস আগে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালানো হয়েছিল। এরপরই ওই অফিস বন্ধ রাখার জন্য নোটিস দেয় দমকল। এই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় মমতা তৃণমূল। আদালত দমকলকে নির্দেশ দেয়, ওই অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। মঙ্গলবার এ বিষয়ে নোটিস দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হাজির হয়েছিলেন দমকল কর্তারা। মমতার বাসভবনের গেটে এ দিন সন্ধ্যায় দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এই নোটিস গ্রহণ করেন। মমতা তৃণমূলের আইনজীবী অর্ক নাগ বলেছেন, ‘দমকল নোটিস দিয়েছে। কী রয়েছে দেখব। ক্যামাক স্ট্রিটের অফিসে একটা সমস্যা রয়েছে। দমকল নানা ভাবে হেনস্থা করছে। সেই সংক্রান্ত কোনও নোটিস হবে। দেখে নেব আমরা।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File