Mamata Banerjee-Asish Banerjee | 'মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে'- রাজনৈতিক সঙ্গীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ তৃণমূল সুপ্রিমো মমতার

Key Highlightsরবিবার সকালে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বিকেলে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট করলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সকালে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বিকেলে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট করলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা লেখেন, “জীবনের একটা বড় সময় তিনি শিক্ষকতা এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর বিনয়ী স্বভাব এবং রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের জন্য তিনি সবসময়ই পরিচিত ছিলেন।” এরপরই তিনি লেখেন, “এই মর্মান্তিক ঘটনা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে, কারণ জীবনের শেষ দিনগুলিতে তাঁকে যে প্রবল মানসিক ও আবেগজনিত চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে মনে হচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক। পাঁচবারের বিধায়ক, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিসদা রামপুরহাটের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং মানুষের জন্য বহু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। অথচ তাঁর এতদিনের জনসেবার পরও তাঁকে বারবার হেয় করা হয়েছিল, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং নিরন্তর চাপের মধ্যে রাখা হয়েছে।”
- Related topics -
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- প্রয়াত তৃণমূল বিধায়ক
- টিএমসি
- তৃণমূল নেতা
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


