Mamata Banerjee | ভোটের সকালেই বুথে বুথে মুখ্যমন্ত্রী, ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন মমতা
Wednesday, April 29 2026, 4:26 am

Key Highlightsভোটের এজেন্টদের ভয় দেখানো হয়েছে৷ সেই অভিযোগ পেয়েই তড়িঘড়ি চেতলাতে গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন মমতা৷
রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গে ১৪২টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটগ্রহণের আগেই বুথে বুথে পরিদর্শনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন চেতলাতে গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন মমতা। সোমবার গভীর রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে আসে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়েও কথাবার্তা বললেন তাঁরা। ৮২ নম্বর ওয়ার্ডে ২৩৯,২৪০ নম্বর বুথ ঘুরে এলেন তৃণমূল সুপ্রিমো। গতকালের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে ফিরহাদ বলেন, ‘‘আমি বহুদিন বিরোধী দলে ছিলাম। এভাবে বাড়িতে পুলিশ আসবে! ভাবতেই পারিনি। এগুলো সব অমিত শাহ করাচ্ছে।’’
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- মমতা ব্যানার্জী


