Mamata Banerjee | ৮০-র বদলে হাজির মাত্র ২০ MLA! কালীঘাটের বৈঠক বানচাল মমতার
Sunday, May 31 2026, 1:59 pm

Key Highlightsমমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ১৯ জন।
বিধায়ক সমস্যায় ভেস্তে গেলো কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা রবিবারের বৈঠক। বিকেল ৪টের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ১৯ জন। যারা এসেছিলেন তাঁদের বেশিরভাগই প্রবীণ বিধায়ক। সাংবাদিকদের কুনাল ঘোষ জানান, “গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন। আজ আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন। তারই প্রতিবাদে তৃণমূলের বিধায়করা নিজের এলাকায় কর্মসূচি পালন করছেন। পুলিশ অনেককে আটক করেছে। সেইসব কর্মীদের ছাড়াতে ব্যস্ত বিধায়করা। তাই, দলের কাছে তাঁরা ফোনে অনুরোধ করেন, এদিনের বৈঠক স্থগিত করার জন্য।”
- Related topics -
- রাজনৈতিক
- শহর কলকাতা
- কালীঘাট
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল কাউন্সিলার
- মমতা ব্যানার্জী
- বিধায়ক
- সাংবাদিক বৈঠক


