Mamata Banerjee | "মমতা বন্দ্যোপাধায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না"- নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল ঋতব্রতদের!

Wednesday, September 9 2026, 1:52 pm
Mamata Banerjee | "মমতা বন্দ্যোপাধায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না"- নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল ঋতব্রতদের!
highlightKey Highlights

এ দিন বিধানসভার সামনে দাঁড়িয়ে ঋত শিবিরের ঋজু দত্ত জানিয়ে দেন, মমতা প্রার্থী হলে তাঁরা প্রার্থী দেবেন না।


নন্দীগ্রামে দাঁড়ানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলো ঋতব্রত শিবির। বুধবার ‘আসল তৃণমূলে’র সর্ব ভারতীয় মুখপাত্র ঋজু দত্ত জানিয়েছেন, নন্দীগ্রাম উপ-নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তারা কোনো প্রার্থী দেবে না। ঋজু বলেন, “২১ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। ভবানীপুরেও তাঁরা লড়াই করেছে। কিন্তু এবারতো শুভেন্দু অধিকারী নেই। আপনি নন্দীগ্রামে প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না। চাই আপনি বিধানসভায় ফিরে আসুন।” পুজোর আগে দুই নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনে জোড়াফুল চিহ্নের প্রতীকে কারা প্রার্থী দেবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File