Mamata Banerjee | দলে থাকতে চাইছেন না কেউই! শৃঙ্খলারক্ষায় নয়া কমিটি গড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
Saturday, June 20 2026, 2:44 pm

Key Highlightsআজ কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। এদিনই দলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের হাত ছাড়ছেন একাধিক নেতা মন্ত্রী। এই পরিস্থিতিতে আজ কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কমিটির সদস্যরা। এদিনের বৈঠকে সাংসদ নাদিমুল হককে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে এদিন। এই কমিটিতে রাখা হয়েছে দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, অসীমা পাত্র, শুভাশিস চক্রবর্তী ও শোভনদেব চট্টোপাধ্যায়কে। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেককে। এবার শৃঙ্খলারক্ষায় দলের বিশ্বস্তদের উপর ভরসা রাখলেন মমতা।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল নেতা
- সংসদীয় কমিটি
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- পশ্চিমবঙ্গ


