Mamata Banerjee | “সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে”- মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা
Saturday, July 4 2026, 3:33 pm

Key Highlightsশনিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, তিনি বললেন, “নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু আপনিও তৃণমূল করেছেন বহু বছর। আগে কংগ্রেসও করেছেন। তবে আপনিও হেরেছেন। আপনার জন্য আমি প্রচারে গিয়েছিলাম। ওটা যদিও আমার দায়িত্ব ছিল। আপনি তৃণমূল সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, ৬ জেলার দায়িত্বে ছিলেন। হলদিয়া ও দিঘা উন্নয়ন পর্ষদ আপনাদের হাতেই ছিল।” বিদ্রোহী তৃণমূল নেতাদের সঙ্গে যোগ প্রসঙ্গে তিনি বলেন, “যারা আপনার সঙ্গে গেল তাঁরা সাধু হলে গেল। যারা গেল না, তাঁদের বিরুদ্ধে সিবিআই, আরও কতকিছু। মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।”


