Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান, মমতার গাড়িতে লেপা হলো কাদা! বিজাপুরে বিপর্যস্ত তৃণমূল নেত্রী
Sunday, August 9 2026, 3:26 pm

Key Highlightsপ্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বীজপুরের হালিশহরে এই ঘটনা ঘটে। গাড়িতে কাদা লেপে দেওয়া হয় বলে অভিযোগ।
রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বীজপুরের হালিশহরে বিক্ষোভের মুখোমুখি তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মৃত তৃণমূল কর্মীর নাম বিরজু কেয়ট। তোলাবাজি, হুমকি, আর্থিক প্রতারণা ও অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, শনিবার সকালে থানার লকআপে বিরজু আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিরজুর পরিবারের সঙ্গে দেখা করতেই এ দিন হালিশহরে যান মমতা। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকে একদল জনতা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, জুতো।
- Related topics -
- রাজ্য
- হালিশহর
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- প্রয়াত তৃণমূল বিধায়ক
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- মৃত্যু
- মমতা ব্যানার্জী
- রাজনৈতিক


