Mamata Banerjee | নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, SIR নিয়ে শুরু আইনি লড়াই
Sunday, February 1 2026, 4:28 pm

Key Highlightsজাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ বার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগেই কমিশনারকে পত্রবাণে বিদ্ধ করছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ‘অপরিকল্পিত’ এবং যোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ‘চক্রান্ত’ করা হচ্ছে, অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে রবিবার কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মত দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মামলা নজিরবিহীন।
- Related topics -
- দেশ
- মমতা ব্যানার্জী
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- রাষ্ট্রপতি নির্বাচন
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর


