Mamata Banerjee | মমতাকে ফোন করে ধন্যবাদ অভিজিৎ দিপকের! দিল্লি যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Sunday, July 26 2026, 4:20 am

Key Highlightsযন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন জানানোয় তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানালেন দিপকে। CJP আন্দোলন প্রত্যাহার করায় মমতা আর সোমবার দিল্লি যাচ্ছেন না।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে যন্তর মন্তরে আন্দোলনকে সমর্থন করে একুশে জুলাইয়ে মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে তিনি যোগ দেবেন। গতকাল বিকেলে পদ্মপুকুরে তৃণমূল নেতা-কর্মীদের অবস্থানে হাজির হয়ে তিনি বলেছিলেন, “আমি এই দেশের ভাই-বোনদের সম্মান করি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীদেরও তো পরিবারে সন্তান রয়েছে, তাঁদেরও অনেকে এই আন্দোলনকে সমর্থন করছে।” শনিবার ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এদিন সন্ধ্যায় CJP প্রধান অভিজিৎ দিপকে ফোন করে ধন্যবাদ জানান মমতাকে। তারপরই জানা গিয়েছে, আপাতত দিল্লি যাত্রা স্থগিত রাখছেন কালীঘাট তৃণমূলের নেত্রী।
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- ককরোচ জনতা পার্টি’
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


