Mamata Banerjee Books | বই বিক্রির রয়্যালটির টাকা পাচ্ছেন না! অভিযোগ মমতার, কি বলছেন পাবলিশাররা?

Key Highlightsমঙ্গলবার তিনি দাবি করেছেন বইয়ের রয়্যালটিও বন্ধ হয়ে গিয়েছে তাঁর। কথাঞ্জলি, কবিতাঞ্জলি, কবিতা বিতানের মতো একাধিক বই প্রকাশ হয়েছে তাঁর।
কথাঞ্জলি, কবিতাঞ্জলি, কবিতা বিতানের মতো একাধিক বই প্রকাশ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এদিন তিনি দাবি করেন, বই বিক্রির রয়্যালটির টাকা তিনি পাচ্ছেন না। ফেসবুক লাইভ করে মঙ্গলবার মমতা দাবি করেন, “আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে। মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।” ‘দে’জ পাবলিকেশন’ জানিয়েছে, জুন ও জুলাইয়ে হিসেব করে অগস্টে টাকা পাঠানো হয়। এবারও টাকা পাঠিয়ে দেওয়া হবে। ‘বি বুকস’ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রয়্যালটির বিষয়টি যাঁরা দেখতেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই রয়্যালটি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- books
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি


