Mamata Banerjee | কোর্টে সওয়াল করার এক্তিয়ার আছে? এবার মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া!

Thursday, May 14 2026, 1:57 pm
Mamata Banerjee | কোর্টে সওয়াল করার এক্তিয়ার আছে? এবার মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেেন যে তিনি একজন আইনজীবী, বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন।


আজ ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কি না তা জানতে পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। এ বিষয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, “মুখ্যমন্ত্রী হিসেবে গত ৭ মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কীভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হত। আদৌ সেটা তিনি করেননি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File