Mamata Banerjee | ইস্তফা চন্দ্রিমার, দলের রাজ্য সভানেত্রী স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা নিজেই! সাধারণ সম্পাদক মদন-কুণাল

Saturday, July 4 2026, 2:12 pm
Mamata Banerjee | ইস্তফা চন্দ্রিমার, দলের রাজ্য সভানেত্রী স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা নিজেই! সাধারণ সম্পাদক মদন-কুণাল
highlightKey Highlights

শনিবার ফেসবুক লাইভ করে মমতা ঘোষণা করেন, চন্দ্রিমার বিদায়ের পর তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।


শুক্রবার মেট্রোপলিটানে তৃণমূলের কার্যালয়টি দখল করে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। খবর পেয়ে কুণাল ঘোষ, মদন মিত্ররা ছুটে গিয়েছিলেন সেখানে। যদিও অকুস্থলে দেখা যায়নি রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। চন্দ্রিমার কাছে জবাবদিহি চাইতেই শনিবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দিলেন চন্দ্রিমা। দুপুরেই ঋতব্রতদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান চন্দ্রিমার বিদায়ের পর তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের নতুন দুই সাধারণ সম্পাদক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File