Mallikarjun Kharge | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি! - মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যে নোটিস কমিশনে
Wednesday, April 22 2026, 4:49 pm

Key Highlightsখাড়গেকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কংগ্রেস সভাপতির মন্তব্যকে ‘নির্বাচনী বিধির লঙ্ঘন’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে কমিশন।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মলেন এআইএডিএমকে বিজেপি জোট সম্পর্কে বলতে গিয়ে মল্লিকার্জুন খাড়গের বলেন, “এআইএডিএমকে মোদির সঙ্গে হাত মেলাল কী করে? মোদি তো জঙ্গি। ও কোনও সাম্যে বিশ্বাস করে না।” কংগ্রেস সভাপতির এই বেফাঁস মন্তব্যকে ‘নির্বাচনী বিধির লঙ্ঘন’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে কমিশন। নিজের মন্তব্যের সাফাই দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জঙ্গি বলিনি কখনও। আমি শুধু বলেছি মোদি আমাদের ভয় দেখান। বিরোধীদের সবসময় হুমকি দেন। ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেন বিরোধীদের আতঙ্কিত করতে। আমি জঙ্গি বলিনি।”
- Related topics -
- দেশ
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- কংগ্রেস সভাপতি
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নরেন্দ্র মোদি
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ


