Maldah | নিজেদের মধ্যে বচসা, মালদহে গুলিতে ঝাঁঝরা ২ বিএসএফ জওয়ান, আহত আরও ১
Thursday, July 23 2026, 4:30 pm

Key Highlightsবিএসএফ জওয়ানদের নিজেদের মধ্যে কোনও বিবাদ হয়ে থাকতে পারে। সেই বিবাদ ক্রমে বাড়লে রাইফেল থেকে গুলি চালানো হয়।
মালদহের বিএসএফ ক্যাম্পে চাঞ্চল্য। নিজেদের মধ্যে বচসাতে চললো গুলি। প্রাণ গেল দুই বিএসএফ জওয়ানের। গুলিতে গুরুতর জখম আরও এক জওয়ান। ঘটনাটি ঘটেছে, মালদহ জেলার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ক্যাম্পে। স্থানীয় সূত্রে খবর, ওই ক্যাম্পে আজ পরপর গুলি চলে। তিন জওয়ান গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। তৃতীয় জওয়াননের প্রাথমিক চিকিৎসা এখনও চলছে। কি বিবাদ হয়েছিল? কে বা কারা গুলি চালাল? তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- মালদহ
- বিএসএফ
- মৃত্যু
- গুলি বর্ষণ
- অস্বাভাবিক মৃত্যু


