Malda Protest | সাতসকালে ফের উত্তপ্ত মালদা, জাতীয় সড়ক অবরোধে সামিল ডিলিটেড ভোটাররা

Thursday, April 2 2026, 6:24 am
Malda Protest | সাতসকালে ফের উত্তপ্ত মালদা, জাতীয় সড়ক অবরোধে সামিল ডিলিটেড ভোটাররা
highlightKey Highlights

বৃহস্পতিবার সকাল থেকেই ফের মালদা বিধানসভা কেন্দ্রের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধে সামিল হচ্ছেন ভোটার তালিকায় নাম না থাকা হাজার হাজার ভোটার।


এসআইআর তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই অগ্নিগর্ভ মালদহের কালিয়াচক। গতকাল গভীর রাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আটক থাকা জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই ফের মালদা বিধানসভা কেন্দ্রের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধে সামিল হচ্ছেন ভোটার তালিকায় নাম না থাকা হাজার হাজার ভোটার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File