Malda | ‘দেবদেবীর অপমান বরদাস্ত নয়’, মা সরস্বতীর ছবি ছিঁড়ে মালদায় সাসপেন্ড শিক্ষক!

Saturday, November 28 2026, 1:21 pm
Malda | ‘দেবদেবীর অপমান বরদাস্ত নয়’, মা সরস্বতীর ছবি ছিঁড়ে মালদায় সাসপেন্ড শিক্ষক!
highlightKey Highlights

মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলাকালীন পড়ুয়ার আঁকা মা সরস্বতীর ছবি ছিঁড়ে সাসপেন্ড হয়েছেন এক শিক্ষক।


মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলাকালীন পড়ুয়ার আঁকা মা সরস্বতীর ছবি ছিঁড়ে সাসপেন্ড হয়েছেন এক শিক্ষক। শিক্ষক আফতাব উদ্দিনকে সাসপেন্ড করার ইমেল এসেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। ব্রেকিং নিউজ অনুযায়ী, বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষা চলাকালীন মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির এক ছাত্র দেবী সরস্বতীর ছবি আঁকে। ‘এমন ছবি আঁকা যাবে না।’ মন্তব্য করে ছাত্রের উত্তরপত্র ছিঁড়ে ফেলেন গার্ডের দায়িত্বে থাকা ওই শিক্ষক। বাড়িতে এসে ওই ছাত্র বাবা, মাকে সবটা জানালে চাঁচল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা কমল রায়। এরপরেই স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ শুরু হয়। রাতে মহকুমা পুলিশ আধিকারিক-সহ চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। রাতেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। এই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, ‘মা সরস্বতী শিক্ষার দেবী হিসেবে পূজিত হন সব শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে যদি কেউ কমিউনাল অ্যাঙ্গেল করার চেষ্টা করেন, মা সরস্বতীকে অপমান করার চেষ্টা করেন, আমরা ছাড়ব না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File