Malda | দশমীর সন্ধ্যায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন! চললো গুলিও, চাঞ্চল্য মালদহে

Thursday, October 22 2026, 5:47 am
Malda | দশমীর সন্ধ্যায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন! চললো গুলিও, চাঞ্চল্য মালদহে
highlightKey Highlights

মৃতের ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী ভয়ে বাড়ি থেকে বেরতেন না তিনি।


দশমীর সন্ধ্যায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো মালদহে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ(২৭)। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীরকে হুমকি দেওয়া হচ্ছিল। ফলে বাড়ি থেকে বিশেষ বেরোচ্ছিলেন না তিনি। অভিযোগ, দশমীর দিন সন্ধ্যায় এলাকার এক তৃণমূল কর্মী ও তাঁর দলের লোকজন এদিন ঢুকে পড়ে সমীরের বাড়িতে। তারাই তাঁকে কুপিয়ে খুন করে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পাল্টা এলাকার তৃণমূল কর্মীদের দাবি, তাঁদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। খুন এবং বচসার কারণ খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File