Malda Medical College | ৮৩ শিশুর মৃত্যু হয়েছে আগস্টে! জুলাইয়ে মৃত ৮৭! মালদা মেডিকেল কলেজে যাচ্ছে বিশেষজ্ঞ দল
Saturday, August 29 2026, 4:39 am

Key Highlights২০২৪ সালের অগস্টে ৯৬ শিশু মারা গিয়েছিল। শিশু মৃত্যুর হার দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের।
একের পর এক সদ্যোজাতের মৃত্যু। শুধু আগস্টেই ৮৩ শিশুর মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গিয়েছে ৮৭ শিশু। চাঞ্চল্যকর ঘটনা মালদহ মেডিক্যাল কলেজে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শনিবার মালদহ মেডিক্যালে আসছে বিশেষজ্ঞদের একটি দল। স্বাস্থ্য ভবনের কর্তারা ছাড়াও টিমে থাকছেন মুর্শিদাবাদ, এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, মালদহ মেডিক্যালের উপর রাজ্যের মধ্যে সব থেকে চাপ বেশি। এক মাসে প্রায় সাড়ে ছয় হাজার শিশু ভর্তি হওয়ার নজিরও রয়েছে। সেই তুলনায় পরিকাঠামো দুর্বল হওয়াতেই এই মৃত্যু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
- Related topics -
- রাজ্য
- মালদহ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মৃত্যু
- শিশু মৃত্যু
- পশ্চিমবঙ্গ


