Malda Airport | ‘উড়ান’ মালদায়, জেলায় নতুন করে বিমানবন্দর চালু করতে উদ্যোগী রাজ্য সরকার
Wednesday, September 2 2026, 4:02 pm

Key Highlightsরাজ্য সরকারের উদ্যোগে খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। বুধবার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এ নিয়ে।
ফের চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। এদিন ফ্লাইট পরিষেবা চালুর লক্ষ্যে বুধবার মালদা বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের আওতায় খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় তৎপরতা শুরু হয়েছে। এদিন জেলা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিককে নিয়ে মালদা বিমানবন্দর পরিদর্শন করেন বিধায়ক। পরিবহন দপ্তরে রিপোর্ট জমা পড়ার পরই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এই বিমানবন্দর চালু থাকলে যাত্রী পরিবহণে যথেষ্ট সুবিধা হবে।


