Share Market | সেনসেক্স-নিফটির বড় পতন, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সপ্তাহের শুরুতেই ধাক্কা দেশের শেয়ার বাজারে!

Monday, June 8 2026, 6:52 am
Share Market | সেনসেক্স-নিফটির বড় পতন, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সপ্তাহের শুরুতেই ধাক্কা দেশের শেয়ার বাজারে!
highlightKey Highlights

সোমবার বাজার খুলতেই সেনসেক্স পড়েছিল ৮২১ পয়েন্ট বা ১.১১ শতাংশ। এর জেরে ৭৩,৪২১ পয়েন্টে নেমেছিল বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স।


সোমবার বাজার খুলতেই সেনসেক্স পড়েছিল ৮২১ পয়েন্ট বা ১.১১ শতাংশ। এর জেরে ৭৩,৪২১ পয়েন্টে নেমেছিল বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স। ১.১৪ শতাংশ পতনের জেরে নিফটি৫০ নেমে যায় ২৩,১০০ পয়েন্টের নীচে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ দুই ধরনের ইনডেক্সই ডাউন রয়েছে। পশ্চিম এশিয়ার নতুন সংঘাত, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি এবং বিশ্ব বাজারে ঝুঁকিবিমুখ মনোভাবের জেরে সোমবার বড় চাপের মুখে পড়েছে ভারতের শেয়ার বাজার। জিওজিৎ ইনভেস্টমেন্টসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, ‘পশ্চিম এশিয়ার সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে এবং তেলের দাম দীর্ঘ সময় উঁচু স্তরে থাকে, তা হলে ভারতের বাজারে চাপ বাড়তে পারে।’ বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকটি সেশনে লগ্নিকারীদের নজর থাকবে তিনটি বিষয়ের উপর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ক্রুড অয়েলের গতিবিধি এবং বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ প্রবাহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File