Suvendu Adhikari | চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর!
Tuesday, November 3 2026, 9:33 am

Key Highlightsশিলুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে চা বাগান শ্রমিকদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শিলুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে চা বাগান শ্রমিকদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীপাবলির আগে শ্রমিকদের ৩৫ কেজির পরিবর্তে ৫০ কেজি চাল এবং ৫০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া রেশন ব্যবস্থার মাধ্যমেও ভবিষ্যতে এই বাড়তি চাল দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি দ্রুত খোলার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রী অর্জুন সিংকে দায়িত্ব নেন। শ্রমিকদের জব কার্ড প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় সমস্ত কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়। পাশাপাশি, কামতাপুরী ভাষা সংগঠনের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি তুলে ধরেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী


