Majherhat Local | ৫ দিন ঘুরপথে চলবে মাঝেরহাট লোকাল, বেরনোর আগে জেনে নিন সূচি!
Monday, September 14 2026, 4:54 am

Key Highlightsউৎসবের মরশুমে প্রতিমা নিরঞ্জনের ভিড় সামলাতে শিয়ালদহ চক্ররেলে টানা পাঁচ দিন ব্যাহত থাকবে ট্রেন চলাচল।
উৎসবের মরশুমে প্রতিমা নিরঞ্জনের ভিড় সামলাতে শিয়ালদহ চক্ররেলে টানা পাঁচ দিন ব্যাহত থাকবে ট্রেন চলাচল। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাবুঘাটে গঙ্গা আরতি ও প্রতিমা বিসর্জনের কারণে মাঝেরহাট লোকালের যাত্রাপথে রুট সংক্ষিপ্ত ও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নৈহাটি, বারাসত ও দত্তপুকুর থেকে আসা একাধিক ট্রেন মাঝেরহাটের বদলে টালা স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফের যাত্রীদের নিয়ে গন্তব্যে ফিরে যাবে। এছাড়া লক্ষ্মীকান্তপুর লোকাল বালিগঞ্জ পর্যন্ত চলবে। অন্যদিকে, হাবড়া, দত্তপুকুর, রানাঘাট ও বারাসতগামী কিছু লোকাল বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড জংশন দিয়ে ঘুরপথে চলাচল করবে। শিয়ালদহ-বিবাদিবাগ লোকালটি মাঝেরহাট পর্যন্ত যাবে। যাত্রীদের আগাম পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মাঝেরহাট স্টেশন
- ট্রেন
- লোকাল ট্রেন


