Mahua Moitra | কালীগঞ্জে ডিম হামলার শিকার মহুয়া মৈত্র, জানালা দিয়ে উড়ে আসা ডিম-কাদায় ভিজল শাড়ি!

Wednesday, July 1 2026, 11:21 am
Mahua Moitra | কালীগঞ্জে ডিম হামলার শিকার মহুয়া মৈত্র, জানালা দিয়ে উড়ে আসা ডিম-কাদায় ভিজল শাড়ি!
highlightKey Highlights

কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভায় হেনস্তার অভিযোগ তুলে, একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া।


এবার ডিম হামলার শিকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইতিমধ্যে কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভায় হেনস্তার অভিযোগ তুলে, একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া। বিজেপির লোকজন তাঁদের ঘেরাও করে রেখেছেন বলেও অভিযোগ করেন সাংসদ। মহুয়ার অভিযোগ, জানালা দিয়ে তাঁদের উপর একের পর এক ডিম-সহ বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছে। তাঁর গায়েও লেগেছে ডিম। বুধবার নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভা ছিল। সেই কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হায় হায়, মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা। এরপর ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। ডিমের পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File