Mahua Moitra | চাইতে হবে নিঃশর্ত ক্ষমা, মহুয়ার বিরুদ্ধে মানহানির নোটিস মুখ্যসচিবের!

Saturday, October 10 2026, 10:36 am
Mahua Moitra | চাইতে হবে নিঃশর্ত ক্ষমা, মহুয়ার বিরুদ্ধে মানহানির নোটিস মুখ্যসচিবের!
highlightKey Highlights

এক্স হ্যান্ডেলে আপত্তিকর পোস্ট করার অভিযোগে সাংসদ মহুয়া মৈত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।


এক্স হ্যান্ডেলে আপত্তিকর পোস্ট করার অভিযোগে সাংসদ মহুয়া মৈত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদকে বিতর্কিত পোস্ট দুটি মুছে ফেলার পাশাপাশি নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের এসআইআর ও নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে দুই আমলার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। মুখ্যসচিবের দাবি, এই প্রচার তাঁর সততা ও পেশাগত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আইন মেনে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মুখ্যসচিবের এই আইনি নোটিসকে বিশেষ পাত্তা দিতে নারাজ সাংসদ মহুয়া মৈত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File