Mahua Moitra | তৃণমূল সাংসদ মহুয়াকে ১০ কোটির মানহানির নোটিশ দিলো মনোজ আগরওয়াল
Friday, October 9 2026, 4:58 pm

Key Highlightsগত ৩ ও ৬ অক্টোবর সমাজমাধ্যমে মনোজ আগরওয়ালকে নিয়ে মহুয়া মৈত্রের করা দুটি পোস্টের পরিপ্রেক্ষিতেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এসআইআর প্রক্রিয়ায় বেআইনি কাজের অন্যতম কারিগর হিসেবে মনোজ আগরওয়ালকে বিঁধেছিলেন মহুয়া মৈত্র। গত ৩ ও ৬ অক্টোবর সমাজমাধ্যমে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে করা দুটি পোস্টের পরিপ্রেক্ষিতে মহুয়া মিত্রকে আইনি নোটিশ পাঠালেন মনোজ আগরওয়াল। নোটিশে মহুয়া মৈত্রের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সমাজমাধ্যম থেকে বিতর্কিত দুটি পোস্ট প্রত্যাহার এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, মানহানির ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা এবং আইনি খরচ হিসেবে অতিরিক্ত ৫০ হাজার টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন মনোজ আগরওয়াল।


