Maharashtra | মহারাষ্ট্রে পিকনিক করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৮ কিশোর! উদ্ধার মৃতদেহ

Thursday, October 1 2026, 4:55 pm
Maharashtra | মহারাষ্ট্রে পিকনিক করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৮ কিশোর! উদ্ধার মৃতদেহ
highlightKey Highlights

বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিব্যগড় সৈকতে ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৮ জন। সকলেই পুনের বাসিন্দা।


বৃহস্পতিবার সমুদ্রে ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ৮ কিশোরের। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার দিব্যগড় সৈকতে। পুলিশ সূত্রের খবর, ওই আট কিশোর পুনের আলান্দির একটি প্রাইভেট টিউশন গ্রুপের পড়ুয়া। ওই আট জনই ১৬ বছর বয়সি। এদিন স্কুল পড়ুয়াদের একটি দল ঘুরতে এসেছিল রায়গড়ে। মোট ৪৮ জনের দলে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ৬ জন শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এই ৮ পড়ুয়া বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিব্যগড় সৈকতে পিকনিক করতে করতে জলের মধ্যে নেমে যায়। তারপরেই তলিয়ে যায় তারা। স্থানীয় ওয়াটার স্পোর্টস সংগঠনের উদ্ধারকারীরা তাঁদের বাঁচাতে ছুটে গেলেও শেষরক্ষা হয়নি। পরে তাদের দেহ উদ্ধার করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File