Ranji Match | মহালয়ায় ইডেনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য সরছে রনজির ম্যাচ! কোথায় হবে খেলা?
Friday, September 11 2026, 2:56 pm

Key Highlightsসিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত গর্বের। আমাদের বিকল্প মাঠ থাকায় ম্যাচ সরাতে কোনো সমস্যা হবে না।”
মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে সূচনা হতে চলেছে দুর্গাপুজোর মহোৎসবের। সেখানে উপস্থিত থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন দেবী দুর্গার চক্ষুদান। সঙ্গী হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে ১০ হাজার ঢাক ও ১ হাজার মহিলার উলুধ্বনিতে হতে যাওয়া এই মেগা অনুষ্ঠানের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি। এদিকে এর ফলে ১১ অক্টোবর ইডেনে হতে চলা বাংলার রনজি ম্যাচটি সরানো হচ্ছে কল্যাণীর মাঠে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত গর্বের। আমাদের বিকল্প মাঠ থাকায় ম্যাচ সরাতে কোনো সমস্যা হবে না।” এদিন বিকেলে শ্রেয়া ঘোষালের গান ও রেড রোডে ২৩টি জেলার শোভাযাত্রার মাধ্যমে এই সাংস্কৃতিক উৎসবের সূচনা হবে।


