Mahalaya 2026 | রাত পোহালেই মহালয়া, পিতৃপুরুষের উদ্দেশে জল নিবেদন করবেন কখন? জেনে নিন

Friday, October 9 2026, 5:24 pm
Mahalaya 2026 | রাত পোহালেই মহালয়া, পিতৃপুরুষের উদ্দেশে জল নিবেদন করবেন কখন? জেনে নিন
highlightKey Highlights

যাঁরা পূর্বপুরুষদের নির্দিষ্ট মৃত্যুতিথিতে তর্পণ করতে পারেন না, তাঁরা পিতৃপক্ষের শেষ দিন অমাবস্যায় তর্পণ করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।


রাত পোহালেই মহালয়া। ২০২৬ সালে মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর, শুক্রবার রাত ৯টা ৩৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তা চলবে ১০ অক্টোবর, শনিবার রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ৯ অক্টোবর রাত ৮টা ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে অমাবস্যা তিথির সূচনা হবে। ১০ অক্টোবর রাত ৮টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে শেষ হবে তিথি। যাঁরা পূর্বপুরুষদের নির্দিষ্ট মৃত্যুতিথিতে তর্পণ করতে পারেন না, তাঁরা এই দিন শাস্ত্রমতে তর্পণ করতে পারেন। পিতৃপুরুষদের পাশাপাশি দেবতা, গুরু ও ঋষিদের উদ্দেশেও তর্পণ করার বিধান রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File