Madrasa Service Commission | রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমেই!

Wednesday, October 7 2026, 1:06 pm
Madrasa Service Commission | রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমেই!
highlightKey Highlights

রাজ্যে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বাতিল করা হলো আলাদা মাদ্রাসা সার্ভিস কমিশন।


রাজ্যে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বাতিল করা হলো আলাদা মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সমতা ও স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ করা হয়েছে। শিক্ষানিময় সূত্রের খবর, এতদিন মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য আলাদা পরীক্ষা এবং প্রক্রিয়া চালু থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে একটি অভিন্ন কাঠামোর মাধ্যমেই প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার ফলে একদিকে যেমন প্রশাসনিক খরচ কমবে, তেমনই শিক্ষা পরিকাঠামোরও সার্বিক উন্নতি ঘটবে। তবে এই পরিবর্তন পুরোপুরি কার্যকর করতে রাজ্য বিধানসভায় পুরনো আইন বাতিল করে নতুন সংশোধনী বিল আনতে হবে এবং তা পাশ করাতে হবে। শীঘ্রই এই বিল বিধানসভায় পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File