Madrasa | জুম্মাবারে আর ছুটি নয়! রাজ্যের মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির দিন বদলালো পর্ষদ

Saturday, November 28 2026, 1:32 pm
Madrasa | জুম্মাবারে আর ছুটি নয়! রাজ্যের মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির দিন বদলালো পর্ষদ
highlightKey Highlights

সাপ্তাহিক ছুটির নিয়মে বড়সড় বদল আসতে চলেছে পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলিতে।


পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলিতে সাপ্তাহিক ছুটির নিয়মে বড়সড় বদল। ২৭ নভেম্বর, শুক্রবার নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বার থেকে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না মাদ্রাসাগুলিতে। রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসাকে ২০২৬ সালের নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলতে হবে। রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনও কর্মদিবসে ছুটি রাখা যাবে না। সপ্তাহের বাকি দিনে সাধারণভাবে পঠনপাঠন এবং প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে হবে। সমস্ত মাদ্রাসার প্রধান, পরিচালন সমিতি এবং প্রশাসকদের অবিলম্বে নতুন নির্দেশ কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। বেঙ্গল মাদ্রাসা কল্যাণ সমিতির আশরাফ হোসেন আপত্তি করে জানিয়েছেন, শুক্রবার জুম্মার নামাজের জন্য কয়েকটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরেই ছুটির রেওয়াজ রয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File