Madhya Pradesh | ভুল ফরেন্সিক রিপোর্টের জের! মধ্যপ্রদেশে পুলিশের ভুলে ১৪ বছর জেল খাটলেন দুই ভাই!
Saturday, August 8 2026, 3:05 pm

Key Highlightsখুনের মামলায় ১৪ বছর ধরে তাঁরা জেল খাটার পরে অবশেষে সেই ভুল ধরা পড়ল মধ্যপ্রদেশ হাইকোর্টে।
মধ্যপ্রদেশে পুলিশের ভুলে ১৪ বছর জেল খাটলেন দুই ভাই। ২০০৯ সালের ২৫ অগস্ট রাতে মধ্যপ্রদেশের দামোহ জেলায় পেয়ারেলাল গাদারিয়া নামে এক ব্যক্তিকে ছুরি মেরে খুন করার অপরাধে তুলসীরাম রাজপাল ও হরপ্রসাদ রাজপাল নামে দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। ২০১২ সালে এই মামলায় দামোহর বিশেষ সেশন আদালত দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন তুলসীরাম এবং হরপ্রসাদ। ১৪ বছর পর মামলার সমস্ত নথি খতিয়ে দেখতে গিয়ে বিচারপতি বিবেক আগরওয়াল এবং বিচারপতি অবনীন্দ্র কুমার সিং দেখতে পান, নিম্ন আদালতে ভুল ফরেন্সিক রিপোর্ট পেশ করেছিল পুলিশ। যিনি এই এফআইআর লিখেছেন, সেই পুলিশ অফিসারকেও খুঁজে পাওয়া যায়নি! মামলায় মারাত্মক গাফিলতি হয়েছে জানিয়ে দু’জনেরই যাবজ্জীবন কারাবাসের সাজা বাতিল করে তাঁদের মুক্তি দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- খুন
- খুনের চেষ্টা
- গ্রেফতার
- মৃত্যু
- ফরেনসিক দল
- আদালত


