Madhyamik Siksha Parshad | মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে বড়ো ঘোষণা, বয়সসীমা বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ
Friday, July 10 2026, 5:43 am

Key Highlightsযে ছাত্রছাত্রীদের জন্ম ২০১৩–র ৩১ অক্টোবর বা তার আগে, তারাই ২০২৮–এ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে।
২০২৮ সালে যে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্যে নয়া ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ জানিয়েছে, যে ছাত্রছাত্রীদের জন্ম ২০১৩-র ৩১ অক্টোবর বা তার আগে, তারাই ২০২৮–এ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। স্কুলগুলিকে রেজিস্ট্রেশন সংক্রান্ত আবেদনপত্র পাঠানোর আগে প্রত্যেক পড়ুয়ার জন্মতারিখ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের তরফে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, নির্ধারিত বয়সসীমার বাইরে কোনও পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন তৈরি করা হবে না। রিভিউ বা স্ক্রুটিনির আবেদনের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল সংশোধিত হয়েছে। তাদের নতুন মার্কশিট ও শংসাপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে ৩১ ডিসেম্বর মধ্যে সংগ্রহ করতে হবে।
- Related topics -
- রাজ্য
- শিক্ষার্থী
- মধ্যশিক্ষা পর্ষদ
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষা
- শিক্ষামূলক
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ


