Madhyamik Result 2026 | আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় কীভাবে দেখবেন রেজাল্ট?
Thursday, May 7 2026, 2:37 pm

Key Highlights৮ই মে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল (madhyamik result 2026) ঘোষণা।শুক্রবার সকলে ফল ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
আগামীকাল, ৮ই মে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল (madhyamik result 2026) ঘোষণা। শুক্রবার সকলে ফল ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি। কখন কীভাবে দেখবেন ফলাফল? সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল। www.wbbsedata.com ও www.wbbse.wb.gov.in- এই দুই ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল। এছাড়াও প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results, Edutips App ডাউনলোড করেও রেজাল্ট দেখতে পাবেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মাধ্যমিক ফলাফল
- মাধ্যমিক 2026
- মাধ্যমিক
- মধ্যশিক্ষা পর্ষদ


