Madhyamgram | বহুতল রঙ করার কাজ চলাকালীন তার ছিঁড়ে মৃত ২ কর্মী! মধ্যমগ্রামে চাঞ্চল্য

Saturday, August 29 2026, 5:32 pm
Madhyamgram | বহুতল রঙ করার কাজ চলাকালীন তার ছিঁড়ে মৃত ২ কর্মী! মধ্যমগ্রামে চাঞ্চল্য
highlightKey Highlights

ঝুলন্ত অবস্থায় থাকা ক্যাটেলে বসে কাজ করছিলেন ওই শ্রমিকেরা। আচমকাই ক্যাটেলটির দড়ি ছিঁড়ে যাওয়ায় তাঁরা নীচে পড়ে যান।


বহুতল হাসপাতালে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বহুতল থেকে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের। মৃত দুই কর্মীর নাম মলয় চন্দ হাওলাদার (৪৮) ও মিন্টু মণ্ডল (৪২)। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। সূত্রের খবর, এদিন মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় একটি বহুতল আবাসনের বাইরের অংশে রং করার কাজ চলছিল। ঝুলন্ত অবস্থায় ক্যাটেলে বসে কাজ করছিলেন ওই শ্রমিকেরা। আচমকাই ক্যাটেলটির দড়ি ছিঁড়ে তাঁরা নীচে পড়ে যান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও এক নির্মাণকর্মী আহত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File