Madhya Pradesh | চলন্ত ট্রেনে আগুনের গুজব, ঝাঁপ দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৪ যাত্রীর

Sunday, June 14 2026, 4:00 pm
Madhya Pradesh | চলন্ত ট্রেনে আগুনের গুজব, ঝাঁপ দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৪ যাত্রীর
highlightKey Highlights

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন একের পর এক যাত্রী। ভয়ংকর এই ঘটনায় উলটো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।


রবিবাসরীয় বিকেলে ভয়াবহ রেল দুর্ঘটনা। রবিবার বিকেলে হেতমপুর স্টেশনের কাছে আচমকাই দাঁড়িয়ে যায় ডাউন খজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস (১৯৬৬৫)। ট্রেনে আগুন লেগেছে গুজব ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। সেই সময়ে বিপরীত দিক থেকে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেসে (২০৪২৪)। তার ধাক্কায় প্রাণ গিয়েছিল অন্য ৪ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার হেতমপুর রেল স্টেশনের কাছে। মৃতদের তালিকায় রয়েছেন তিন মহিলা ও এক শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File