Madan Mitra | মদন মিত্রের বাড়িতে পুলিশি হানা, বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো বিধায়কের বিরুদ্ধে

Sunday, May 31 2026, 5:37 pm
Madan Mitra | মদন মিত্রের বাড়িতে পুলিশি হানা, বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো বিধায়কের বিরুদ্ধে
highlightKey Highlights

পুলিশি হানার বিষয়ে মদন মিত্র নিজেই জানিয়েছেন। তবে, কী কারণে বাড়িতে হানা দেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানাননি।


রবিবার দুপুরে বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশি হানা। পুলিশ সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধে বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এদিন উদয় ভিলা বলে একটি বাড়িতে হানা দেয় পুলিশেরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ওই ভিলাতে মহিলা কো-অপারেটিভ সোসাইটি ছিল। অভিযোগ, বেআইনিভাবে ওই ভিলাটি দখল করেছেন মদন মিত্র। জানা গিয়েছে, ভিলাতে প্রায়ই যাতায়াত করতেন তিনি। সেখানে থাকতেনও। অভিযোগ, ভিলাতে বেআইনি কাজকর্ম করা হতো। পুলিশি হানার বিষয়ে নিজেই জানিয়েছেন মদন মিত্র। তাঁর দাবি, পুলিশ তাঁকে এই বিষয়ে কিছু জানায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File