Luis Suarez | বিশ্বকাপের স্বপ্ন শেষ, উরুগুয়ের দল থেকে বাদ তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ়!

Sunday, May 31 2026, 5:00 pm
Luis Suarez | বিশ্বকাপের স্বপ্ন শেষ, উরুগুয়ের দল থেকে বাদ তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ়!
highlightKey Highlights

শেষবারের মতো উরুগুয়ের হয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে ৩৯ বছর বয়সী এই ফুটবলারকে ছাড়াই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা।


শেষবারের মতো উরুগুয়ের হয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কিন্তু অপূর্ণ রয়ে গেল সেই স্বপ্ন। রবিবার সন্ধ্যায় FIFA বিশ্বকাপের ১২ দিন আগে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন উরুগুয়ের হেড কোচ মার্সেলো বিয়েলসা। সেই দলে জায়গা হলো না ৩৯ বছর বয়সী এই ফুটবলারের। বিয়েলসার স্কোয়াডে রয়েছেন ৩ গোলকিপার, ৮ ডিফেন্ডার, ১২ মিডফিল্ডার এবং তিন ফরওয়ার্ড। দলে রয়েছেন রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে, রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ়, মানুয়েল উগার্তে, ডারউইন নুনেজ়, ফাকুন্দো পেলিস্ত্রিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File