LPG Price Hike | আচমকা ৫ টাকা বাড়লো গ্যাসের দাম, মাথায় হাত অটোচালকদের, বাড়তে পারে অটোভাড়া
Wednesday, March 11 2026, 4:11 am

Key Highlightsহঠাৎই নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি হল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অটোচালকরা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে কলকাতার দৈনন্দিন বাজারে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। এর জেরে মাথায় হাত অটোচালকদের। অটোচালকদের অভিযোগ, সকাল থেকে লিটার প্রতি এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। হঠাৎ করেই ৫ টাকা বেড়ে এখন সেই দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। বুধবার ভোররাত থেকে শহরের সবকটা পাম্পেই গ্যাস রিফিলের জন্যে লম্বা লাইন পড়েছে। শহরের বহু অটো এলপিজি নির্ভর হওয়ায় জ্বালানির খরচ বাড়লে ভাড়ার উপর তার প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
- Related topics -
- রাজ্য
- এলপিজি
- গ্যাস বুকিং
- গ্যাস লিক
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার
- শহর কলকাতা
- অটোরিকশা চালক
- অটো বন্ধ


