LPG Price Hike | কালীপুজোর আগেই বাড়লো এলপিজি গ্যাসের দাম, আজ কলকাতার সিলিন্ডারের দাম কত?
Sunday, November 1 2026, 6:21 am

Key Highlightsবাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার জেরে হোটেল ও রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
রবিবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বাড়লো। দাম বাড়ার পর দিল্লিতে এখন ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৮২০ টাকা ৷ মুম্বই: ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৭৭৪.৫০ টাকা। কলকাতা: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৬৪ টাকা। চেন্নাই: ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম ২,৯৯৪.৫০ টাকা। বেঙ্গালুরু: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯০৮ টাকা। পটনা: ১০ টাকা বেড়ে দাম পৌঁছল ৩,১১০.৫০ টাকায়। লখনউ: ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৪২.৫০ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তরাঁ, ধাবা এবং ক্যাটারিং ব্যবসায়। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় স্বস্তিতে মধ্যবিত্তরা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- এলপিজি
- গ্যাস বুকিং
- গ্যাস লিক
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার
- ভারত
- শহর কলকাতা
- মুম্বাই


