LPG price | একধাক্কায় বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম, স্বস্তিতে গেরস্থের রান্নাঘর!
Wednesday, April 1 2026, 3:19 am

Key Highlightsযুদ্ধের আবহে একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিরতি নেই। বছরের শুরুতেই একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১১ টাকা বৃদ্ধি হয়। ১ ফেব্রুয়ারিতে বাড়ে আরও ৪৯ টাকা। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। সেই ধারা বজায় রেখে আজ ১ এপ্রিল কলকাতায় একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ২,২০৮ টাকা। তবে গেরস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা।
- Related topics -
- বাণিজ্য
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- ভারত
- মূল্যবৃদ্ধি


