LPG e-KYC | ই-কেওয়াইসি না করালে মিলবে না রান্নার গ্যাস! গ্রাহকদের জন্যে নয়া নির্দেশিকা কেন্দ্রের

Friday, August 7 2026, 3:34 pm
LPG e-KYC | ই-কেওয়াইসি না করালে মিলবে না রান্নার গ্যাস! গ্রাহকদের জন্যে নয়া নির্দেশিকা কেন্দ্রের
highlightKey Highlights

কেন্দ্র ঘোষণা করেছে, ই-কেওয়াইসি (LPG e-KYC ) না করা হলে আর ভরতুকি তো মিলবেই না উলটে চড়া দামে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট চলছে। এরই মধ্যে এলপিজি নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্যাসের নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে হলে আগামী ১৫ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি (LPG e-KYC ) করা বাধ্যতামূলক। নইলে আর স্বাভাবিক নিয়মে গ্যাস বুক করে সিলিন্ডার পাওয়া যাবে না। মিলবে না উজ্জ্বলা যোজনার গ্যাসও । খোলা বাজার থেকে বাণিজ্যিক গ্যাস কেনা ছাড়া উপায় থাকবে না। মন্ত্রক জানিয়েছে, গ্রাহকরা জ্বালানি বিপণনকারী সংস্থাগুলির (যেমন ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাস) মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আধার ফেসআরডি অ্যাপের মাধ্যমেও স্মার্টফোন থেকে বাড়িতে বসেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সারা যাবে। সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File