LPG Cylinder Price | মাসের শুরুতেই দাম কমলো গ্যাসের, স্বস্তিতে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা
Saturday, August 1 2026, 5:02 am

Key Highlightsফের হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকদের জন্য সুখবর। দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের।
দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছিল ৩০৮১.৫০ টাকা। এই মাসে ফের ২০৯ টাকা দাম কমল। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। এর ফলে উপকৃত হচ্ছেন হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা। যদিও এই মাসে গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা-ই রইল। গ্যাসের দাম কমায় খাবারের দাম কমবে কিনা, সেটাই দেখার। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র।


