LPG Connection | জ্বালানি সংকটে বিশ্ব, LPG সঙ্কটে ভারতীয় রান্নাঘর? নতুন সংযোগ আর নয়
Thursday, April 23 2026, 2:37 pm

Key Highlightsভারতের রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানি (OMC)-গুলি দেশে নতুন করে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া আপাতত বন্ধ রেখেছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। হরমুজ সঙ্কট না মেটায় ভারতে এলপিজি আমদানি আটকে গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নতুন সংযোগ বন্ধ করে, আপাতত পুরোনো সংযোগকারীদের এলপিজি জোগান দেওয়ার উপর নজর দিচ্ছে জ্বালানি সংস্থাগুলি। পরিকাঠামো যেখানে রয়েছে এলপিজি সংযোগ ছেড়ে দিয়ে নলবাহিত গ্যাস সংযোগ রাখতে বলা হচ্ছে। অন্তত ৩ কোটি গ্রাহকে PNG সংযোগে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই দেশে প্রয়োজন মতো এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দাম বেড়েছে বাণিজ্যিক ও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের।


