LPG booking rules | LPG বুকিং–এর সময়সীমা বাড়ল, যুদ্ধ পরিস্থিতিতে জেরে কোপ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও

Wednesday, March 25 2026, 3:24 am
LPG booking rules | LPG বুকিং–এর সময়সীমা বাড়ল, যুদ্ধ পরিস্থিতিতে জেরে কোপ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও
highlightKey Highlights

ডবল সিলিন্ডারযুক্ত গ্রাহকদের গ্যাস বুকিং করার জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদেরও।


রান্নার গ্যাস বুকিং-এর সময়সীমায় বদল আনল কেন্দ্র। মঙ্গলবার এক অভ্যন্তরীণ নির্দেশিকায় তেল বিপণন সংস্থাগুলিকে নতুন সময়সীমা কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গ্যাস সংস্থাগুলি সূত্রের খবর, নতুন নিয়ম অনুযায়ী যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের একটি সিলিন্ডার বুক করার পরে অন্তত ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। তবে সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা আগের মতোই ২৫ দিন রয়েছে। পাঁচ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে আগের মতো ১৬ দিন এবং ১০ কেজির ক্ষেত্রে আগের মতো ১৮ দিন পর গ্যাস বুকিং করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File