Weather Update | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ থেকে শুরু দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা!

Monday, September 21 2026, 2:52 am
Weather Update | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ থেকে শুরু দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা!
highlightKey Highlights

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নতুন নিম্নচাপটি। এর প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে।


বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নতুন নিম্নচাপটি। এর প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ ২১ সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি এবং উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণ চলবে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File