Bay of Bengal | বঙ্গোপসাগরে নিম্নচাপ! দিঘা-তাজপুর-মন্দারমণিতে নিষিদ্ধ স্নান, চলছে কড়া নজরদারি!

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরী হতে পারে।
দক্ষিণবঙ্গে শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরী হতে পারে। যার ফলে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামা এবং স্নান সম্পূর্ণ নিষিদ্ধ। সৈকতের বিভিন্ন জায়গায় লাগাতার মাইকিং করে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৈকতজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুধু পর্যটকদের জন্যই নয়, মৎস্যজীবীদের জন্যও একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ, সোমবার পর্যন্ত কোনও ট্রলারকে নতুন করে গভীর সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।


