Oil Companies | ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে ৮০ হাজার কোটিতে! বিপদে দেশের তেল বিপণন সংস্থাগুলি!

Friday, May 1 2026, 6:16 am
Oil Companies | ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে ৮০ হাজার কোটিতে! বিপদে দেশের তেল বিপণন সংস্থাগুলি!
highlightKey Highlights

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। যার জেরে আর্থিক চাপ বেড়েই চলেছে ভারতের তেল বিপণন সংস্থাগুলির উপরে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। যার জেরে আর্থিক চাপ বেড়েই চলেছে ভারতের তেল বিপণন সংস্থাগুলির উপরে। বর্তমান পরিস্থিতিতে পেট্রল ও ডিজ়েল বিক্রি করে যথাক্রমে লিটার পিছু প্রায় ১৪ টাকা এবং ১৮ টাকা লোকসানের বোঝা বইতে হচ্ছে তাদের। ক্রেডিট রেটিং সংস্থা ইকরা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেলপিছু ১২০-১২৫ মার্কিন ডলারের ঘরে পৌঁছলেও, ক্রেতাদের উপরে বাড়তি দামের বোঝা না চাপাতে খুচরো জ্বালানির দাম একই রাখা হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির উপরে এই চাপ এলপিজির ক্ষেত্রেও বিপুল পরিমাণ 'আন্ডার রিকভারি'র আশঙ্কা তৈরি হয়েছে। চলতি অর্থবর্ষে তেল বিপণন সংস্থাগুলির ক্ষতির পরিমাণ ৮০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File