Local Train | ব্যাপক ঝড়ে ছিঁড়লো ওভারহেডের তার, বনগাঁ শাখায় থমকেছে ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Friday, May 15 2026, 5:04 pm
Local Train | ব্যাপক ঝড়ে ছিঁড়লো ওভারহেডের তার, বনগাঁ শাখায় থমকেছে ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
highlightKey Highlights

প্রবল ঝড়-বৃষ্টির কারণে, গুমা ও অশোকনগরের মাঝে ট্রেনের তার ছিঁড়ে বিপর্যস্ত শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আপ-ডাউন লাইনে দাঁড়িয়ে গিয়েছে লোকাল ট্রেন।


প্রবল ঝড় বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল। শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা ও কলকাতার নানা এলাকায় আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়। রেলের তরফে জানানো হয়েছে, ঝড়ের কারণে গুমা ও অশোকনগরের মাঝে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। সেই কারণে ওই লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ। বনগাঁ, বামনগাছি, অশোকনগর যাওয়ার বহু যাত্রীর আটকে পড়েছেন মাঝ পথে। ভোগান্তিতে বারাসাতের যাত্রীরাও। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের অফিসাররা। পরিস্থিতি সামাল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File