Local Train Fire | হাবড়া-শিয়ালদহ লোকালে আচমকা ধোঁয়া, বিধাননগরে ঢুকতেই চাঞ্চল্য যাত্রীদের মধ্যে

Wednesday, February 25 2026, 1:45 pm
Local Train Fire | হাবড়া-শিয়ালদহ লোকালে আচমকা ধোঁয়া, বিধাননগরে ঢুকতেই চাঞ্চল্য যাত্রীদের মধ্যে
highlightKey Highlights

বুধবার বিকেলে হাবড়া-শিয়ালদহ লোকালে এই ঘটনা ঘটে। ট্রেন বিধাননগর স্টেশনে ঢুকতেই আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে ট্রেনের শেষ কামরা থেকে।


বুধবার বিকেলে শিয়ালদহগামী ট্রেনে হাবড়া লোকালে চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর, এদিন বিকেল ৪টে ১৫ নাগাদ বিধাননগর রোড স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় হাবড়া লোকাল। স্টেশনে ঢুকতেই আচমকা ট্রেনের শেষ মহিলা কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আতঙ্কে রেললাইনে নেমে পড়েন যাত্রীরা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RPF এবং GRP। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এঘটনায় পরপর দাঁড়িয়ে পরে অনেকগুলি ট্রেন। বিকেল ৫টা ৫ মিনিট পরিষেবা স্বাভাবিক হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File